• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

সাঈদী ফাউন্ডেশন থেকে অস্ত্র-বোমা উদ্ধার

ডিসেম্বর ১২, ২০১৮
সাঈদী ফাউন্ডেশন থেকে অস্ত্র-বোমা উদ্ধার

জেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন জুয়েলসহ আটক তিনজন।

Share on FacebookShare on Twitter

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন নাশকতা এবং পরিকল্পনাকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের সাঈদী ফাউন্ডেশনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস তল্লাশি করে পুলিশ বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

এ সময় ফাউন্ডেশনের একটি মাইক্রোবাসসহ মোট তিনজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ওসি এসএম জিয়াউল হক বুধবার যুগান্তরকে জানান, সন্দেহভাজন আটকরা হলেন- জেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন জুয়েল (মেহেন্দীগঞ্জ), শওকত আলী (কাউখালী) ও নুরুল ইসলাম (দ. নামাজপুর)।

থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহ হলে টহলরত পুলিশ গাড়িটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু গাড়িচালক নির্দেশ অমান্য করলে পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি এ সময় দ্রুত শহরের বাইপাসসংলগ্ন সাঈদী ফাউন্ডেশনের ভেতরে প্রবেশ করে।

টহলরত পুলিশ এ সময় গাড়িল ভেতর তল্লাশি করে ১টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ৪টি ককটেল, ৫টি পেট্রলবোমাসহ বেশকিছু চাপাতি, রামদা ও জিআই পাইপ উদ্ধার করে।

থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বাদী হয়ে বুধবার অস্ত্র ও বিস্ফোরক আইনে সন্দেহভাজন আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন।

 

সুত্রঃ যুগান্তর

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD