• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

হাসিনা আহমদের গাড়িতে গুলি শতাধিক আহত

ডিসেম্বর ১৫, ২০১৮
হাসিনা আহমদের গাড়িতে গুলি শতাধিক আহত
Share on FacebookShare on Twitter

কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) বিএনপি প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহামেদ গণসংযোগ কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন। এসময় হাসিনা আহমদের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার গাড়ির কাচ ভেঙ্গে লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে রক্ষা পান তিনি। তাৎক্ষণিকভাবে হাসিনা আহমদকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হলেও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এদের অনেকেই গুলিবিদ্ধ, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী ও ফরেস্ট বীট এলাকায় সশস্ত্র লোকজন হামলা চালিয়েছে। হামলায় হাসিনা আহমেদের গাড়িসহ ৩টি গাড়ি ও ৪টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে এবং দুটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।

হাসিনা আহমদ ডুলাহাজারা থেকে সরাসরি কক্সবাজার ফিরে এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে এবং পূর্ব পরিকল্পিতভাবে গণসংযোগ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন মহাজোটের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও প্রচরণায় বাধা সৃষ্টির উদ্দেশ্যে এসব হামলা করে যাচ্ছে। ইতিপূর্বে তাদের হামলায় চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দর মারাত্মকভাবে আহত হয়েছেন।

তিনি বলেন, এলাকায় আওয়ামী লীগের ত্রাস সৃষ্টি হামলার বিষয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সুত্রঃ নয়া দিগন্ত

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD