• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

খুলনায় বিএনপির সভাপতির বাড়িতে আগুন

ডিসেম্বর ১৮, ২০১৮
Share on FacebookShare on Twitter

নগরীর খানজাহান আলী থানা বিএনপির সভাপতি ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়সেদ আলীর বাসভবনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা আরও অন্তত ৮ নেতাকর্মীর বাড়িতে হামলা চালায়।

মঙ্গলবার খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলসহ দলীয় নেতাকর্মীরা এবং সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সোমবার গভীর রাতে বিএনপি নেতা মীর কায়সেদ আলীর জাব্দিপুরস্থ বাসভনের স্টোররুমে বাড়ির পেছনের দিকের জানালা ভেঙে দুষ্কৃতকারীরা পেট্রল অথবা কেরোসিন ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে একই রাতে ৭নং ওয়ার্ডের তিতের পুকুরপাড় এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিক, সাংগঠনিক সম্পাদক খায়ের, যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা বাবুল, সবুর মোল্যা ও রানার বাড়িতে হামলার কথা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামলার শিকার রফিক ও শফিক নামে বিএনপির দুই নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সভপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস।

সুত্রঃ যুগান্তর

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD