• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

গভীর রাতে মহাজোট প্রার্থীর বাড়িতে ওসির বৈঠক!

ডিসেম্বর ১৯, ২০১৮
গভীর রাতে মহাজোট প্রার্থীর বাড়িতে ওসির বৈঠক!
Share on FacebookShare on Twitter

যোগদানের একদিন পরই নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ রায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলের গ্রামের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ওসি রনজিৎ থানার আরেক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মহাজোট প্রার্থীর সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের বাড়িতে যান। সেখানে রাত ১টা পর্যন্ত দীর্ঘসময় ধরে বৈঠক করেন তারা। এ সময় নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসুসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বশীল একটি সূত্র জানায়, বৈঠকে মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলের শতভাগ পক্ষে থাকার কথা জানান ওসি রনজিৎ রায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নবীনগর থানার ওসি রনজিৎ রায়। তিনি বলেন, ‘আমরা যেদিকেই যাই সেখানে প্রার্থীর বাড়ি থাকলে যাই। তাদের সিকিউরিটির নিশ্চয়তা দিতে হচ্ছে। বৃহস্পতিবার আলমনগর যাবো। সেখানে জিকরুল সাহেবের বাড়িতে যাব।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। সত্যতা যাচাই করে দেখছি।’

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, ‘কী কারণে ওসি সেখানে গেছেন-তা আমার জানা নেই। এ নিয়ে কোনো অভিযোগ পাইনি।’

গত ১৪ ডিসেম্বর নবীনগর থানায় যোগদান করেন ওসি রনজিৎ রায়। নবীনগর উপজেলার শ্যামগ্রামে মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের পাশেই তার মামার বাড়ি। মামার নাম প্রবীর নাগ।

সুত্রঃ শীর্ষকাগজ

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD