• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

আফরোজা আব্বাসের গণসংযোগে আবারও হামলা

ডিসেম্বর ২৩, ২০১৮
আফরোজা আব্বাসের গণসংযোগে আবারও হামলা
Share on FacebookShare on Twitter

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে আবারো হামলা হয়েছে। ২৩ ডিসেম্বর রোববার দুপুর ১টার দিকে মুগদা এলাকার মানিকনগর পুকুরপাড় এলাকায় মিছিলের পেছন থেকে এ হামলা চালায় সরকার দলীয় চিহ্নিত সন্ত্রাসীরা। হামলায় নারী ও সাংবাদিকসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর আফরোজা আব্বাস গণসংযোগ বন্ধ করে বাসায় ফিরে গেছেন । এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে নিয়ে যাবেন বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

দুপুর ১২টায় শাহজাহান পুরের নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে মহিলাদল সভানেত্রী আফরোজা আব্বাস গণসংযোগে বের হন। মিছিলটি মুগদা এবং মান্ডা হয়ে মানিকনগর মোড়ে পৌঁছালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা টুন্ডা বাবুর নেতৃত্বে পেছন থেকে হামলা চালায়।

হামলাকারীরা হলো, মান্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল, মুগদা থানা ছাত্রলীগ সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শাম্পু, ,মুগদা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন, শাহাজাদা বাবু, আওলাদ, রুবেল, জীবন, মানিকনগর যুবলীগ নেতা জীবন, মান্ডা যুবলীগ নেতা হাজী বিপ্লব, সাধারণ সম্পাদক জাবেদ, বিচ্ছু রনি, চাঁনতারা ফারুক, পিচ্ছি রাসেল, শাহিন, প্লাবন, মান্ডা আওয়ামীলীগ নেতা হাজী আনোয়ার, মুগদা আওয়ামীলীগ নেতা গেলাম কিবরিয়া রাজা, হিরু মেম্বার, সোলেমান মেম্বার, শ্রমিক লীগের তোতলা কালাম।

এ ঘটনায় হায়দার আলী, নামে একজন ফটো সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন। হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। একইসাথে তাকে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি মারতে থাকে ও পিটিয়ে আহত করে। আহত সাংবাদিকদের মধ্যে আছেন, আসাদ, মিন্টু, পারভেজ।
আহতদের মধ্যে রয়েছেন, মহিলাদল নেত্রী নূরজাহান আক্তার ইভা, শোভা, মনোয়ারা রহমান, জয়া, শারমিন আক্তার, মিজানুর রহমান, সোনিয়া আহমেদ, পারভিন, মর্জিনা আক্তার, ফরিদা পারভিন, সুলতানা রাজিয়া, আসিফ, সোহেল, ইসমাইল, কাজী আকবর, সবুজবাগ থানা ৪ নং ওয়ার্ড ছাত্র প্রমুখ।

সুত্রঃ নয়া দিগন্ত

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD