• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

ডা. তাহেরের নির্বাচনী প্রস্তাবক ও আইনজীবীকে তুলে নেয়ার অভিযোগ

ডিসেম্বর ২৪, ২০১৮
ডা. তাহেরের নির্বাচনী প্রস্তাবক ও আইনজীবীকে তুলে নেয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

কুমিল্লা-১১ আসনের ধানের শীষের প্রার্থী ডা.আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর নির্বাচনী প্রস্তাবক অ্যাডভোকেট শাহজাহান ও আইনজীবী এ্যাডভোকেট বদিউল আলম সুজনকে সাদা পোষাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে পুলিশের গণগেফতার, হয়রানি, সরকার দলের নির্বাচন বহির্ভূত আচরণের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে রিটানিং কর্মকর্তার সাথে দুপুর ২ টায় দেখা করে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হলে তাদেরকে সাদা পোশাকধারী প্রশাসনের পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর তাদেরকে ফোন কিংবা কোথাও পাওয়া যাচ্ছে না।

দলীয় নেতারা অভিযোগ করেন, চৌদ্দগ্রামে শুরু থেকে নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রসাশনের সহযোগিতায় প্রতিদিন গ্রেফতার, হামলা ও মামলা করে যাচ্ছে। তারা অবিলম্বে অ্যাডভোকেট শাহজাহান ও বদিউল আলম সুজনের সন্ধান ও মুক্তি কামনা করেন।

সুত্রঃ নয়া দিগন্ত

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD