• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

ফরিদপুরে ধানের শীষের গণসংযোগে অংশ নেয়ায় হামলা

ডিসেম্বর ২৪, ২০১৮
Share on FacebookShare on Twitter

ফরিদপুর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের গণসংযোগে অংশ নেয়ায় এক কর্মীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে শহরের টেপাখোলা মোড়ে গণসংযোগ শেষে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ শহরের টেপাখোলা মোড়ে সুমন সুইটসের সামনে গণসংযোগ করতে যান। তিনি সেখান থেকে ফিরে আসার পর গণসংযোগে অংশ নেয়ায় রাজেন্দ্র কলেজের মার্কেটিং বিভাগের শেষবর্ষের ছাত্র জুয়েল শিকদারকে পাইপ দিয়ে মারপিট করে তার নিকট থেকে একটি এ্যান্ড্রোয়েড মোবাইল সেট ও দুই হাজার নগদ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। একটি কালো হাইয়েস মাইক্রোবাস ও ১৫টি মোটরসাইকেল নিয়ে এ হামলা চালানো হয় বলে জানা যায়।

এছাড়া, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন চৌধুরীকে মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়। দুপুরে শহরের ময়েজমঞ্জিল থেকে ঝিলটুলীস্থ ভাড়া বাসায় ফেরার সময় বাসার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, একটি পেইন্ডিং মামলায় জয়নাল আবেদিন চৌধুরীকে আটক করা হয়েছে।

এদিকে, চৌধুরী কামাল ইউসুফের মেয়ে সাদাব ইউসুফকে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার সময় ১০ মিনিটের মধ্যে এলাকা ত্যাগ করার হুমকি দেয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

এছাড়া সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোলাপতলায় ধানের শীষের মাইকিং করার সময় যুবলীগ নেতা রমজান শেখ মাইকম্যানকে মারপিট করে মেমোরী কার্ড ছিনিয়ে নেয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সুত্রঃ নয়া দিগন্ত

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD