• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

রামদা হাতে ফখরুলের স্ত্রী-মেয়ের ওপর চড়াও হওয়ার অভিযোগ

ডিসেম্বর ২৬, ২০১৮
রামদা হাতে ফখরুলের স্ত্রী-মেয়ের ওপর চড়াও হওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

ঠাকুরগাঁও সদর-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা শামারুহ্‌কে নির্বাচনী প্রচারণায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে শহরের বশিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হামলা শেষে নিজ বাড়িতে ফিরে সংবাদ সম্মেলনে রাহাত আরা বেগম সাংবাদিদের জানান, প্রতিদিনের মতো তিনি মেয়েকে নিয়ে বশিরপাড়া এলাকায় গণসংযোগে যান।

তিনি বলেন, আমরা ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ শুরু করলে হঠাৎ ৮-৯ জন ছেলে বড় বড় রামদা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। পরে তাদের কাছে অনুরোধ করে কোন রকমে ফিরে আসি।

শামারুহ্ বলেন, কয়েকজন ছেলে রামদা নিয়ে এসে বিভিন্ন ভাবে আমাদের ভয় দেখায়। তাদের অনুরোধ করে প্রাণ নিয়ে কোন রকমে ফিরে এসেছি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান ও সহসভাপতি পয়গাম আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলগীরের সহধর্মীনি ও কন্যার ওপর হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রঃ সমকাল

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD