• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

যশোরে বিএনপি প্রার্থী অমিতের প্রচার মাইক ভাংচুর

ডিসেম্বর ১৯, ২০১৮
যশোরে বিএনপি প্রার্থী অমিতের প্রচার মাইক ভাংচুর
Share on FacebookShare on Twitter

যশোর শহরে আবারো ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কেন্দ্রস্থলে বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের প্রচার মাইকে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার কিছু সময় পর জেনারেল হাসপাতালের সামনে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারে নামা একটি মাইক ও গাড়িতে হামলা ও ভাংচুর করে সন্ত্রাসীরা। ঘোপ সেন্ট্রাল রোডের মাথায় ঘটনার সময় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনরত থাকলেও তাদের চোখের সামনেই এই হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন,‘বিধি অনুযায়ী বেলা দুইটায় ধানের শীষের পক্ষে প্রচার মাইক নামে। কিছু সময়ের মধ্যে নেতাজী সুভাষচন্দ্র সড়কে (গাড়িখানা) নৌকার টেন্টে থাকা সন্ত্রাসীরা ছুটে এসে দুইটা গাড়িতে থাকা মাইক ভেঙে দেয়।’

এদিকে, বিকেল তিনটার দিকে শহরের শহীদ মসিয়ুর রহমান সড়কে এমএম কলেজের পুরনো ছাত্রাবাসের সামনে বিএনপি প্রার্থীর প্রচারগাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার হোসেন খোকন।

তিনি বলেন, সরকারি দল আশ্রিত সন্ত্রাসীরা প্রচার গাড়িটি আটকে কর্মীদের মারধরের চেষ্টা করে। মাইক ভেঙে দেয়। পরে খবর দেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম এসে গাড়িটি উদ্ধার করেন।

এ বিষয়ে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতিদিনই এই ধরনের হামলার ঘটনা ঘটাচ্ছে নৌকা সমর্থক সন্ত্রাসীরা। এর ভিতর দিয়েই আমরা প্রচার চালিয়ে যাচ্ছি।

বুধবার সকালে তিনি শহরের বড় বাজার,স্বর্ণপট্টি, কাপড়পট্টিসহ বিভিন্ন এলাকায় গণগংযোগ চালান।

সুত্রঃ নয়াদিগন্ত

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD