• আমাদের সম্পর্কে
  • প্রাভেসি পলিসি
  • যোগাযোগ

নির্বাচন বিডি

  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result
  • হোম
  • প্রকাশনা
  • নির্বাচনী আইনসমূহ
  • রাজনৈতিক দল
  • রিপোর্ট
  • পরিসংখ্যান
No Result
View All Result

নির্বাচন বিডি

No Result
View All Result

হবিগঞ্জে ধানের শীষের নির্বাচনী গাড়ি-মাইক ভাঙচুর

ডিসেম্বর ২২, ২০১৮
হবিগঞ্জে ধানের শীষের নির্বাচনী গাড়ি-মাইক ভাঙচুর
Share on FacebookShare on Twitter

নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মাইক ভাঙচুরের অভিযোগ করেছেন হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের পঞ্চমুড়ে এ ঘটনা ঘটলে সন্ধ্যায় তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় তার পাঁচ সমর্থক আহত হয়েছেন বলেও দাবি  করেন ড. কাদের।

এ বিষয়ে ড. কাদের বলেন, ‘বিকেলে গণসংযোগ শেষে বক্তৃতা দেওয়ার সময় বর্তমান সংসদ সদস্য ও মহাজোটের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীর সমর্থকরা এসে দলীয় শ্লোগান দিয়ে তিনিসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় তারা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অটোরিকশা ও মাইক ভাঙচুর করে।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, বিকেলে ওই স্থানে নৌকার সমর্থকদের পথসভা চলছিল। এসময় ধানের শীষের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদেরসহ তার সমর্থকরা হ্যান্ড মাইকে ওই স্থানে বক্তৃতা করছিলেন। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা কটূক্তি করেন। পরে আওয়ামী লীগ সমর্থকরা এসে নৌকার শ্লোগান দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় নৌকার সমর্থকদের গাড়ির সঙ্গে ধানের শীষের প্রার্থীর প্রচারণা মাইকের অটোরিকশার সংঘর্ষ ঘটে। তবে এতে কেউ আহত হননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সুত্রঃ শীর্ষ কাগজ

© ২০১৮. বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তথ্যমুলক ওয়েবসাইট

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5

© 2018 NirbachonBD